Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ১৫ টি স্পটে টিটু

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৭:২৫ পিএম

ফতুল্লায় জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ১৫ টি স্পটে টিটু
Swapno

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকিতে ফতুল্লা থানার কুতুবপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রায় ১৫ টি স্পটে দোয়া মিলাদ ও আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নেওয়াজ বিতরণ করেন ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু ।

 

 এসময় শহীদুল ইসলাম টিটু তার বক্তব্যে বলেন, আমাদের শুধু শাহাদাৎ বার্ষিকি পালন করলে হবেনা, কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে তাই গদি থেকে নামাতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে । আর আমাদের সকলকে নিজেদের মধ্যে বিবিধ সৃষ্টি না করে সবাই একত্রিত হয়ে এই বাকশাল ও শৈরাচার সরকারের পতন ঘটাতে হবে।

 

 ৩১ মে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লা ও কুতুবপুরের চিতাশাল, নন্দলালপুর , দেলপাড়া ভুইঘর সহ ১৫ টি স্পটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মিলাদ ও তরারক বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান খোকা , 

 

ফতুল্লা থানা যুবদলের যুগ্ন আহবায়ক ইসমাইল খান, নারায়নগঞ্জ জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক হাজী শহীদুল্লাহ্, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ, সাধারণ  সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, যুবদল নেতা খন্দকার ফারুক, বিল্লাল মুন্সি, আ.রহিম, সজিব কাজী, মাসুদুর রহমান সাকিল, আব্দুর রহমান পিয়েল ,নাদিম ইসলাম জয়, শামীম আহমেদ, আমীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিবি/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন