Logo
Logo
×

নগরের বাইরে

ফার্মেসীতে ভোক্তা অধিকারের জরিমানা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৯:৩৪ পিএম

ফার্মেসীতে ভোক্তা অধিকারের জরিমানা
Swapno

সিদ্ধিরগঞ্জে আদমজী সোনা মিয়া মার্কেটে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিয় ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে জাহাঙ্গীর ফার্মেসীকে  পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (৩১ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়নগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা ক্যাবের প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

মো. সেলিমুজ্জামান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জাহাঙ্গীর ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  তাছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক এবং নির্দেশনা প্রদান করা হয় বলে জানান তিনি।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন