Logo
Logo
×

নগরের বাইরে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ জুন ২০২২, ০৮:৫৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার
Swapno

জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধু'র পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার। 

 

তিনি বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন। মানুষের কল্যাণে দিন রাত কাজ করে যাচ্ছে, তার নেতৃত্ব আবারো আওয়ামীলীগ জনগণের ভোটে সরকার গঠন করবে। যারা বলে ছিলো পদ্মা সেতু হবে না, তারা এখন কি বলবে? 

 

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি কথায় নয়, কাজেই বিশ্বাসী নেত্রী সেটাই আবারো প্রমাণ করলেন নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে। তিনি বলেন, বিএনপি মনে করেছে ছাত্রদলকে দিয়ে ক্যাম্পাসে অরাজক্তা করে আওয়ামীলীগকে ঘায়েল করতে। 

 

‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার' এমন স্লোগানের পিছিনে কারা? প্রধানমন্ত্রীকে এমন হত্যার হুমকি, বিএনপি এমন কোন শক্তি দেখাতে চায়। প্রধানমন্ত্রীকে নিয়ে কোন চক্রান্ত করা হলে দেশের জনগণ সে চক্রান্ত প্রতিরোধ করবে। 

 

জেলা পরিষদ নিয়ে আনোয়ার হোসেন বলেন, শয্যা অবস্থায় জেলা পরিষদের চেয়ারম্যান মনোয়ন দিয়ে ছিলেন নেত্রী। নির্বাচিত হওয়ার পর তার সেই নিদের্শনা পালন করে আজ নারায়ণগঞ্জে প্রতিটি স্থানে জেলা পরিষদের উন্নয়ন দেখাতে পেরেছি। 

 

নেত্রী আমাকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দিয়ে আবারো উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দিয়েছেন। নারী-পুরুষের মাঝে জেলা পরিষদ থেকে সেলাই মেশিন ও ভ্যান গাড়ী বিভিন্ন জিনিসপত্র দেয়া হচ্ছে। 

 

আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পাশে সব সময় থাকতে চাই। বুধবার এক জুন বেলা ১২টায় জেলা পরিষদের প্রধান ফটকে সোনারগাঁও উপজেলাধীন দুঃস্থদের মধ্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ কালে তিনি একথা বলেন। 

 

বিতরণে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহমুদুর রহমান, প্রকৌশলী কাঞ্চিন কুমার পালিত ও জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য অ্যাডভোকেট নূরজাহান সহ প্রকৌশলীগণ। বিবি/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন