Logo
Logo
×

নগরের বাইরে

ড্রেজার নিয়ে বিরোধ : দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ জুন ২০২২, ১০:২০ পিএম

ড্রেজার নিয়ে বিরোধ : দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
Swapno

 

ইট বালু ও ড্রেজার ব্যবসার বিরোধকে কেন্দ্র করে ফতুল্লার বাংলা বাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। বুধবার (১ জুন) সকালে ফতুল্লা থানাধীন দেওভোগ বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, দেওভোগ বাংলা বাজার এলাকার মো: দোলনের সাথে একই এলাকার শফিকুল ইসলাম প্রধান ও জুয়েল প্রধান ড্রেজার ব্যবসা করতো। সেই ড্রেজার ব্যবসা নিয়ে তাদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের কারণে দোলন তাদের সাথে ড্রেজার ব্যবসা ছেড়ে দেয়। কিন্তু ড্রেজার ব্যবসা ছেড়ে দিলেও তাদের মাঝে বিরোধ চলমান থাকে।

 

সেই বিরোধের সূত্র ধরে বুধবার সকালে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দোলনের উপর শফিকুল ইসলাম প্রধান, জুয়েল প্রধান ও তার মেয়ে কৃপ্তিরা চড়াও হয়। এসময় দোলনের উপর শফিকুল, জুয়েল ও কৃপ্তিরা লাঠি সোটা, লোহার রড ও দাঁড়ালো অস্ত্র দিয়ে হামলা চালায়। দোলন দৌড়ে বাড়িতে চলে গেলে, তার বাড়িতে গিয়েও হামলা চালায় তারা।

 

এক পর্যায়ে দোলন ও তার স্ত্রী হাসিনা বেগমসহ তার দুই মেয়ে সামিয়া ও সুমাইয়ার উপরও হামলা চালায় শফিকুলগংরা। এসময় দোলনের স্ত্রী হাসিনা বেগমের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে শফিকুল গং'রা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় উভর পক্ষের তিন জন আহত হয়। পরে গুরুত্বর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন