সোনারগাঁ উপজেলার বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান ফটকের সামনে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান কালীন সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইব্রাহিম মিয়া, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদি ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান ও কয়েকজন পুলিশ সদস্য।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী বলেন, আগামী শুক্রবার থেকে হিন্দু ধর্মালম্বী আধ্যাতিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২ তম তিরোধান উৎসব উপলক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দেশের বিভিন্নস্থান থেকে আসা হিন্দু সম্প্রদায়ের আধ্যাতিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আসা ভক্তদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।এমই/জেসি


