Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে স্কুল ছাত্রীকে যৌনপীড়নের ঘটনায় অটোচালক গ্রেপ্তার

Icon

প্রকাশ: ০২ জুন ২০২২, ১১:৪৬ পিএম

বন্দরে স্কুল ছাত্রীকে যৌনপীড়নের ঘটনায় অটোচালক গ্রেপ্তার
Swapno

বন্দরে অটো চালক কর্তৃক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর (১৪) বছরের শিক্ষার্থীকে অপহরণের পর যৌনপীড়নের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে ভু’ক্তভোগী স্কুল ছাত্রীর পিতা ফারুক হোসেন বাদী হয়ে ১ জুন বুধবার দুপুরে লম্পট অটো চালক আকাশকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

 

যার মামলা নং- ৪(৬)২২। এ ঘটনায় পুলিশ মামলা দায়েরের ওই দিন বিকেলে ধামগড় এলাকায় অভিযান চালিয়ে লম্পট অটোচালক আকাশকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আকাশ সোনারগাঁ থানার কাঠালিয়া পাড়া এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে।

 

তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার মুরাদপুর এলাকার ফারুক হোসেন মিয়ার মেয়ে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী (১৪) স্কুলে যাওয়ার উদ্দেশ্যে গত ৩০মে সোমবার সকাল পৌনে ৭টায় বাসা থেকে বের হয় অটো গাড়িতে উঠে। স্কুল ছাত্রী অটো গাড়িতে উঠার পর থেকে সোনারগাঁ থানার কাঠালিয়া পাড়া এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে লম্পট অটো চালক আকাশ উল্লেখিত  স্কুল ছাত্রীকে উক্তাক্ত করার সহ কুপ্রস্তব দেয়।

 

ওই সময় ভ’ক্তভোগী শিক্ষার্থী গাড়ী থামাতে বললে ওই সময় অটোচালক গাড়ি না থামিয়ে ওই স্কুল ছাত্রী ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে অপহরন করে। পরে বন্দর উপজেলার আন্দিরপাড় মুড়ি মিলের সামনে অটোগাড়ি থামিয়ে ওই শিক্ষার্থীকে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনপীড়ন করে। ধস্তাধস্তির এক পর্যায়ে লম্পট অটো চালক আকাশ ক্ষিপ্ত হয়ে ওই স্কুল ছাত্রীকে হত্যা উদ্দেশ্যে অটো গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।

 

এ ঘটনায় ভ’ক্তভোগী শিক্ষার্থী মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয় জনতা আহত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটুয়ারীসহ সঙ্গীয় ফোর্স বুধবার বিকেলে ধামগড় এলাকায় অভিযান চালিয়ে লম্পট আকাশকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত লম্পট অটো চালককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ওই দিন বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন