ফতুল্লায় মো. নাজমুল ও আ. রহমান নামক দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মে) রাতে তাদের ফতুল্লার বিসিকস্থ শাসনগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের একজন মডেল থানার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মো. নুরুল ইসলামের পুত্র এবং অন্যজন একই এলাকার মৃত আজগর সরদারের পুত্র আ. রহমান।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানায়, শাসনগাঁও কলাবাগান সরদার বাড়ীর অতুল হোসেন নামক এক মুদি ব্যবসায়ীকে মারধরের ঘটনায় আসামীদের গ্রেফতার করা হয়েছে।
মুদি ব্যবসায়ী বাদী হয়ে সিয়াম, নাজমুল, রহমান, সবুজ ও ইব্রাহিম কে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।এমই/জেসি


