Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ধর্ষণের ঘটনায় থানায় মামলা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৫:৫৪ পিএম

বন্দরে ধর্ষণের ঘটনায় থানায় মামলা
Swapno

বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে (২১) বছরের যুবতীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায়  ধর্ষিতার মা বাদী হয়ে লম্পট নুরুল আমিনকে আসামী করে বৃহস্পতিবার সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

 

যার মামলা নং- ৫(৬)২২। তথ্য সূত্রে জানা গেছে, গত ২ বছর ধরে লম্পট নুরুল আমিনের সাথে ভু’ক্তভোগীর যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনায় গত ২/৩ মাস পূর্বে বন্দর উপজেলার বালিয়াগাঁও এলাকার মৃত জামির খানের  লম্পট ছেলে নুরুল আমিন  বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একই এলাকার অসহায় দিনমজুরের যুবতী মেয়ে (২২)কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে আসছে।

 

এর ধারাবাহিকতায় গত ২২মে সকাল পৌনে ১১টায় প্রতিদিনের মত ভু’ক্তভোগী  যুবতীর পিতা ও মাতা কাজে যাওয়ার সুবাদে ওই সময় লম্পট নুরুল আমিন ওই যুবতী বসত বাড়িতে প্রবেশ করে। পরে লম্পট নুরুল আমিন উল্লেখিত যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে।

 

এ ঘটনায় ধর্ষিতা যুবতী লম্পট নুরুল আমিনকে বিয়ের জন্য চাপসৃষ্টি করলে ওই সময় লম্পট নুরুল আমিন বিয়ে  করবে না বলে জানায়।  পরে ধর্ষিতা যুবতী বিষয়টি তার পিতা মাতেকে অবগত করে। এ ঘটনায় ধর্ষিতার মা স্থানীয় ভাবে বিচার চেয়ে না পেয়ে এ ঘটনায় ধর্ষিতা মা বৃহস্পতিবার সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

 

এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে এ রির্পোট লেখা পর্যন্তই আছে লম্পট ধর্ষক নুরুল আমিনকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।এমই/জেসি  


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন