Logo
Logo
×

নগরের বাইরে

আলোচিত জোড়া খুনের মামলায় বিএনপি নেতা মজিদ কারাগারে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৬:০৭ পিএম

আলোচিত জোড়া খুনের মামলায় বিএনপি নেতা মজিদ কারাগারে
Swapno

#আদালতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

 

কাশীপুর ইউনিয়নের আলোচিত জোড়া খুনের মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উপদেষ্টা এমএ মজিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  গতকাল (১ জুন) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ( ওসি ) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ২০১৭ সালের ১৩ অক্টোবর ফতুল্লার খিল মার্কেটে রিকশার গ্যারেজে তুহিন হাওলাদার মিল্টন (৪০) ও পারভেজ আহমেদ (৩৫) নামে দুইজনকে প্রকাশ্যে উপর্যুপরি কুপিয়ে হত্যা মামলায় এম এ মজিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, এর আগে এই মামলায় এম এ মজিদ দীর্ঘ দিন জামিনে ছিলেন । মঙ্গলবার ১ জুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসীনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন।

 

উল্লেখ্য, গত বছরের ১২ অক্টোবর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাশীপুর হোসাইনী নগর এলাকাতে খুন হন স্থানীয় ছায়াবৃত্ত শ্রমজীবি সমবায় সমিতির মালিক তুহিন হাওলাদার মিল্টন (৩৮) ও ম্যানেজার পারভেজ আহমেদ (৩০)। দুইজনই কাশীপুর হোসাইনী নগর এলাকাতে থাকতো।

 

এরপর এই জোড়া খুনের নির্দেশদাতা হিসেবে বিএনপি নেতা আব্দুল মজিদ খন্দকার ও হাসান আহম্মেদকে আসামী করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছিল পুলিশ। পরবর্তীতে এ ঘটনায় মজিদ ও হাসান বাহিনীর জুম্মন ও মাহবুব গ্রেফতার করে ডিবি। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে মজিদ খন্দকারের নির্দেশে মিল্টন ও পারভেজকে হত্যা করার কথা স্বীকার করেন।

 

আর হত্যাকান্ডের পর প্রথমে ভয়ে মজিদ ও হাসানের বিরুদ্ধে নিহতদের পরিবার মুখ না খুললেও পরবর্তীতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তুহিনের পরিবার খুনের নির্দশদাতা হিসেবে এই ভ্রাতৃদ্বয়ের ফাঁসির দাবী জানান।এমই/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন