Logo
Logo
×

নগরের বাইরে

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৭:৩২ পিএম

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা
Swapno

 আগামী ১৫ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ হল রুমে নির্বাচনী মত বিনিময় সভায় প্রশাসনের পক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এ আশ্বাস দেন।

 

 উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা মেনে চলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। 

 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ -উর-রহমানের সঞ্চালনায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। মত বিনিময় সভায় বক্তারা বলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স¤পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে।

 

 নির্বাচনে কেউ পেশী শক্তি ব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণসহ প্রার্থীতা বাতিলের মতো কঠিন পদক্ষেপ নেয়া হবে। সভায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহাগ রণি ও স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুসহ অন্যান্য চেয়ারম্যান প্রার্থী, 

 

সদস্য প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন