Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ১১৫ প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৭:৫৭ পিএম

রূপগঞ্জে ১১৫ প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন
Swapno

শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ, ঝরে পড়া রোধ ও শিক্ষা সহায়ক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

 এ নির্বাচনে কমিশনের পোলিং ও প্রিজাইডিং কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মী হিসেবেও দায়িত্বপালন করছেন শিক্ষার্থীরাই।(২) জুন বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের মতো এ উপজেলায় এক যোগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়। 

 

সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। এ সময় শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

 

 প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিদ্যালয় আঙ্গিনায় হাতে লেখা পোস্টার সাঁটিয়েছে এবং প্রার্থীরা সহপাঠীদের কাছে ভোট প্রার্থনা করেছে। শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কেন্দুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, শিশুরা যেভাবে নেতৃত্ব শিখছে,সেভাবে পরবর্তীতে তাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে।

 

 নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, শিশুরা সঠিক পদ্ধতিতে নেতৃত্ব শিখছে হাতে কলমে। স্টুডেন্ট কাউন্সিল পদ্ধতি এতে সহায়ক ভূমিকা রাখছে।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন