Logo
Logo
×

নগরের বাইরে

বেতনের দাবিতে বাঁধন নীট ফ্যাশন গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৮:২৬ পিএম

বেতনের দাবিতে বাঁধন নীট ফ্যাশন গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
Swapno

 

ফতুল্লায় একটি রপ্তানীমুখী পোশাক কারখানায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে দুই ঘণ্টা বিক্ষোভ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ফতুল্লার কাশিপুর মধ্য নরসিংপুর এলাকায় অবস্থিত বাঁধন নীট ফ্যাশন গার্মেন্টসে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে ৬ দিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেয়।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, বাঁধন নীট ফ্যাশন গার্মেন্টসে এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে ৩৫০ জন শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে ওই কারখানায় পুলিশের একটি টিম পাঠানো হয়।

 

এরপর মালিক ও শ্রমিকপক্ষ নিয়ে আলোচনা করে আগামী ৬ দিনের মধ্যে অর্থাৎ ৮ জুনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার সিদ্ধান্ত দেয় পুলিশ। এতে মালিক ও শ্রমিকরা পুলিশের সিদ্ধান্ত মেনে নেন। এরপর শ্রমিকরা কাজে যোগদান করেন। এ সময় শিল্প পুলিশ-৪ এর একটি টিম থানা পুলিশের সঙ্গে সহযোগিতায় ছিলেন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন