জুয়েল প্রধানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কাশিপুরে মানববন্ধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৬:৪৫ পিএম
সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের বাংলাবাজার প্রধান বাড়ি নিবাসী সমাজ সেবক ও মুক্ত গার্মন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জুয়েল প্রধানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাবাজার কোয়ালিটি ডাইংয়ের সামনে মানববন্ধন করেন এলাকার সর্বস্তরের জনগন।
শুক্রবার (৩ জুন) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়, এ মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রধানবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ নবী হোসেন প্রধান। এ সময় বক্তারা বলেন, আমরা কাশিপুরে কোন সন্ত্রাসী দেখতে চাইনা। এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়ের কারণে অত্র কাশিপুরে কিশোর গ্যাংদের উৎপাত বেড়ে গেছে। কিশোর গ্যাংদের কারণে আমাদের ছেলে-মেয়েদের নিয়ে ভয়ে থাকি। দোলন এই কিশোর গ্যাংদের মদতদাতা। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে।
তারা আরও বলেন, জুয়েল প্রধান এই সমাজের মানুষের সেবা করে, এটা কি তার অপরাধ ছিল ? কি কারণে তাকে হত্যার চেষ্টা করা হলো? আমাদেরর জীবনেও এ ধরনের ঘটনা ঘটতে পারে তাই আমরা কেউ নিরাপদ না। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব শামীম ওসমান এবং কাশিপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল ভাইয়ের নেতৃত্বে কাশিপুর ইউনিয়ন থেকে সন্ত্রসী ও কিশোর গ্যাংদের চিরতরে নির্মূল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। অভিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গ্রেফতােরর দাবি জানায় এলাকাবাসী।
উক্ত মানববন্ধনে এ সময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন স্থানীয় এলাকার ফতুল্লা থানার কাশিপর ইউনিয়ন ৭ নং ওযার্ড কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব আহাম্মদ হোসেন, সমাজ সেবক আলহাজ্জ আহাম্মদ হোসেন রাজু প্রধান, রিয়াজ প্রধান, শফি প্রধান, মোমিন হোসেন, মোঃ মহিউদ্দিন, বিপ্লব হোসেন, মোঃ আল-আমিন সেন্টু প্রধান, খলিল প্রধান, মোঃ আমির হোসেন, কাশিপুর ইউনিযন আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দেওয়ান সহ প্রমূখ।এমই/জেসি


