Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবকদলের জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৬:৫৮ পিএম

সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবকদলের জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
Swapno

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের কদমতলী কাশেমপাড়া এলাকায় এ আলোচনা সভা,দোয়া ও খাবার বিতরণ করা হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কামরুর হাসান শরীফের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আমিনুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল কাউসার আশা।

 

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম সক্কু, রাজা মিয়া, শাহ-জাহান, গোলজার হোসেন, তাওলাত হোসেন, ডালিম প্রধান, হুমায়ন কবির, আলী নূর, সজিবুল, মিলন, রোমান, সালাউদ্দিন, দুলাল মিয়া, মেহেদী, জয়নাল আবেদীন ও হাবুল মিয়া প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সহ-স্বাস্থ্যাবিষয়ক সম্পাদক জামান মির্জা।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন