Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী পালিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৭:০৮ পিএম

বন্দরে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী পালিত
Swapno

 বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বন্দর থানা যুবদলের সভাপতি মো. আমির হোসেনের উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

গতকাল বন্দর ২১ নং ওয়ার্ডে সালেহনগর রোড এলকায় আয়োজিত এই দোয়া মাহফিলে বন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সোনালী অতীত ও মহানগর যুবদল নেতা মাজাহারুল ইসলাম জোসেফ।

 

এসময় বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রানা মুজিব, জুয়েল প্রধান, আলী নওশাদ তুষার, নূর আলম খন্দকার, কাজী সোহাগ,আক্তার হোসেন, মাহবুব, বিল্লাল, মিজান, সফর আলী, তোফাজ্জল হোসেন,সামসু মিয়া, শাহীন, এমারত, স্বপন, হুমায়ন,ইমরুল ভূইয়া,রহমান সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন