Logo
Logo
×

নগরের বাইরে

যুবদল নেতা সোহাগের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৭:১৮ পিএম

যুবদল নেতা সোহাগের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
Swapno

 বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরে এলাহী সোহাগের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। গতকাল বৃহস্পতিবার ( ২ জুন ) বিকেলে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী বাসস্ট্যান্ড এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময়ে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল। মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সদস্য লুৎফুর রহমান রাসেল,

 

মোতালেব হোসেন, নবী হোসেন নবু, দুলাল হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সাবেক সাজ্জাদ হোসেন কমল,জহিরুল ইসলাম হারুন, সহ- সাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভ, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. এরশাদ আলী, রিয়াজুল আলম ইমন, হাবিবুর রহমান মাসুদ, যুুুুবদল নেতা আরিফুর রহমান নয়ন, জুনায়েদ আলম জনি, নাজমুল জোয়াদ্দার, সজিব আহমেদ, তাওলাদ , জহির, এলিন, মানিক বেপারী প্রমুখ।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন