ফতুল্লার কুতুবপুরে পুত্রবধুকে নিয়ে পালালেন শ্বশুর
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৭:২৯ পিএম
ফতুল্লার কুতুবপুরে পরকিয়া প্রেমের টানে পুত্রবধুকে নিয়ে পালালেন শশুর শ্যামল। ঘটনাটি ঘটেছে কুতুবপুর ইউনিয়নের আমতলা এলাকাতে । এই যুগল প্রেমিক - প্রেমিকা ঘরে রাখা স্বর্নালংকার ও নগদ অর্থ সহ পালিয়ে যায়। তাদের সন্ধান চেয়ে শ্যামলের স্ত্রী রাবেয়া আক্তার ও শ্যামলের সৎ পুত্র রফিকুল ইসলাম ইমন ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি অভিযোগ করেন ।
অভিযুক্তরা হলেন পাগলা শাহী বাজার আমতলা এলাকার সাহাউদ্দিনের মেয়ে জাকারিয়া ইসলাম মুন্নি একই এলাকার সিরাজ শিকদারের ছেলে নাজমুল ইসলাম শ্যামল ।ইমনের অভিযোগ সূত্রে জানা যায় ,জাকিয়া ইসলাম মুন্নির সাথে ইসলামী শরীয়াত মোতাবেক ৫ বছর পূর্বে রফিকুল ইসলাম ইমনের বিয়ে হয়।তাদের দাম্পত্য জীবনে ৩ বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে।কিন্ত কোন না কোন ভাবে শ্যামল তার পুত্রবধু মুন্নীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে পড়ে।
একপর্যায়ে ঘরে থাকা নগদ ৫০০০০ টাকা ও শ্যামলের স্ত্রী রাবেয়া আক্তারের স্বর্নালংকার নিয়ে গত ১০ মে বাসা উভয়ে পালিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পরলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকার গন্যমান্য ব্যাক্তিদের আলোচনা করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি ।
এদিকে শ্যামলের স্ত্রী রাবেয়ার অভিযোগ সূত্রে জানা যায়,গত নয় বছর পূর্বে একই এলাকার সিরাজ শিকদারের ছেলে নাজমুল ইসলাম শ্যামলের সাথে ইসলামীক শরীয়ত মোতাবেক বিবাহ হয় রাবেয়ার । তাদের দাম্পত্য জীবনে ৬ বছরের একটি সন্তানও রয়েছে।কিছুদিন ধরে শ্যামল তার স্ত্রী সন্তানকে ভরণপোষন না দিয়ে তালবাহানা করে ।এমনকি আর তার সাথে সংসার করবেনা বলেও জানায়। কিন্ত হঠাৎ ১০ মে ঘরে থাকা টাকা পয়সা স্বর্নালস্কার মোট ৯ লক্ষ ৪৫ হাজার টাকা ও একটি ফেজার মটরসাইকেল নিয়ে আমার সৎ পুত্রবধু জাকিয়া ইসলাম মুন্নিকে নিয়ে পালিয়ে যায় ।
বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করে উপায়ন্তর না পেয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাবেয়া ।এসময় রাবেয়া ঘোষনা করে তাদের যদি কেউ সন্ধান দিতে পারে তাহলে তাদের পুরষ্কিত করা হবে। এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই নজরুল বলেন ,শশুর ও পুত্রবধুকে খুজেঁ বের করার চেষ্টা চলছে।এমই/জেসি


