নবীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাবেক সহসভাপতির স্মরণ সভা ও দোয়া
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৭:২৯ পিএম
বন্দরে নবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রয়াত আসাদুজ্জামান আর্শাদ এর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সেৃামবাড়িয়া বাজার স্টার ক্লাব সংলগ্ন এলাকায় এই আয়োজন করেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা।
মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজ্বী নিজামউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম,
২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুছ সামাদ, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফাহাদুজ্জামান পাপ্পু।
আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনাবিল দাশ নির্ঝর, সার্বিক তত্বাবধানে ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রাব্বি, সার্বিক সহযোগিতা ছিলেন মো. তারেক আহম্মেদ টিটু। লিটু, মাসুদ সরদার, রিয়াদ, যুবলীগ নেতা আরিফ চৌধুরী প্রমুখ।বিবি/জেসি


