Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় বেকারি পণ্যের দাম ৫০ শতাংশ বৃদ্ধি করায় স্বল্প আয়ের মানুষ

Icon

সাদ্দাম হোসেন শুভ

প্রকাশ: ০৫ জুন ২০২২, ১১:০০ পিএম

ফতুল্লায় বেকারি পণ্যের দাম ৫০ শতাংশ বৃদ্ধি করায় স্বল্প আয়ের মানুষ
Swapno

ফতুল্লায় খাদ্যপণ্যের মূল্যনির্ধারণে নেই কোন ধরনের সরকারি জবাবদিহিতা। বাংলাদেশ ব্রেড এন্ড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির ঘোষণা অনুযায়ী সকল বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হলেও ফতুল্লায় বেকারি মালিকদের সিন্ডিকেটের ইচ্ছামত অধিকাংশ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

 

ফতুল্লায় ব্রেড এন্ড বিস্কুট ফেক্টরী মালিক সমিতির নামে গড়ে তুলেছেন একটি বিশাল সিন্ডিকেট। তাদের ইচ্ছামত পণ্যের মূল্যনির্ধারণের কারণে ভোক্তারা নিরুপায় হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে গড়ে উঠা (নন ব্যান্ড) বেকারীর মালিকরা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ৫০ শতাংশ পর্যন্ত পণ্যের দাম বৃদ্ধি করেছে তারা। অধিকাংশ বেকারীর খাদ্যপণ্য উৎপাদনে নেই বিএসটিআইয়ের লাইসেন্স। একাধিক বেকারীতে অসাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য। এ সকল অনিয়মকে ঢাকতেই বেকারী মালিকদের নিয়ে গঠন করা হয়েছে সমিতি।

 

 

তারপর থেকেই শুরু হয় ধাপে ধাপে পণ্যের মূল্য বৃদ্ধি করা। বেকারি মালিক সমিতি গঠিত হওয়ার পরথেকে প্রশাসনের তেমন কোনো অভিযান চোখে পড়েনি। অনেকেই আবার মনে করছেন, অবৈধকে-বৈধভাবে পরিচালিত করার লক্ষ্যে প্রশাসন সহ সকলকে সমিতির মাধ্যমেই ম্যানেজ করা হয়। অধিকাংশ অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় কারণে অকারণে হরহামেশাই বৃদ্ধি করছে সকল পণ্যের দাম।

 

 

প্রশাসনের নজরদারি ও সঠিক মনিটরিংয়ের অভাবে নির্ধারিত স্বল্প আয়ের মানুষ এখন দিশেহারা। একাধিক বেকারি মালিকদের তথ্যমতে, গত মঙ্গলবার (১ জুন) থেকে ফতুল্লা ব্রেড এন্ড বিস্কুট ফেক্টরী মালিক সমিতির নির্দেশক্রমে বেকারি আইটেমের দাম ২০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বেকারি আইটেমের নরমাল ৭ টাকা দামের বন রুটি ৩ টাকা বাড়িয়ে ১০ টাকায় আর ১০ টাকা দামের রুটি ৫ টাকা বাড়িয়ে ১৫ টাকা,১০ টাকা দামের ড্যানিশ ও প্যাটিসে ৫ টাকা বেড়ে এখন ১৫ টাকায়, বিভিন্ন ধরনের বিস্কুট ১ কেজির পরিবর্তে ১০০ গ্রাম কমিয়ে ৯০০গ্রামে ২০ টাকা বৃদ্ধি করে সর্বোচ্চ খূচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

বিক্রেতাদের অভিযোগ, দাম বাড়ানোর পর গত দুদিন অনেক দোকানে পণ্য সরবরাহ করেনি বেকারি প্রতিষ্ঠানগুলো। এমনকি মেয়াদোত্তীর্ণ পণ্যও ফেরত নিতে আসেনি। এ নিয়ে বিপাকে পড়েছেন অনেক বিক্রেতা। পঞ্চবটি বাস স্ট্যান্ড ফুটপাতে চা বিক্রেতা আব্দুর রহিম জানান, তিন-চার দিন আগে বেকারির লোকজন তাকে বলে গেছে এখন থেকে ১০ টাকা দামের রুটি, কেক, প্যাটিস, ড্যানিশ ১৫ টাকা করা হয়েছে। সে ক্ষেত্রে পরিমাণে সামান্য বড় করা হবে আইটেমগুলো। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে বাংলাদেশের মোট গম আমদানির ৬৩ শতাংশ রাশিয়া ও ইউক্রেন থেকে আসে। ১৮ শতাংশ আসে কানাডা থেকে। বাকিটা যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়াসহ আটটি দেশ থেকে আমদানি করা হয়।

 

ভারত থেকেও আমদানি হয় অনিয়মিত। তারপরও ভারত গম রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরপরই গত ১৫ মে দেশের বাজারে আটা ও ময়দার দাম খুচরা পর্যায়ে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে বস্তাপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা বেড়েছে। একই সময়ে আমদানিকৃত পণ্যের দাম বাড়ার আরও আশঙ্কা দেখা দিয়েছে ডলারের দর ১২ দিনে দুবার বৃদ্ধি পাওয়ায়। বেকারির মালিকরা বলছেন, উপকরণের দাম বাড়ার কারণে বাধ্য হয়েই পণ্যের দাম বাড়াতে হয়েছে তাদের। কিন্তু কাঁচামালের দাম বৃদ্ধির তুলনায় তৈরিকৃত পণ্যের দাম কতটা বাড়ল সে বিষয়ে কোনো তথ্য মিলছে না। ফতুল্লা ব্রেড এন্ড বিস্কুট ফেক্টরী মালিক সমিতির সভাপতি সাইদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেনি।

 

নাম প্রকাশ্যে অনিইচ্ছুক মালিক সমিতির অন্য একজন জানান, ‘উপকরণের দাম বাড়ার কারণেই বেকারি পণ্যের দাম বাড়াতে হয়েছে। কাঁচামালের দাম বৃদ্ধির সঙ্গে উৎপাদিত পণ্যের দাম কী হারে সমন্বয় করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু বলতে পারছি না। তাছাড়া এগুলো কিছুটা স্পর্শকাতর তথ্য। এদিকে ফতুল্লার মুদি দোকান থেকে শুরু করে ফুটপাতের চায়ের দোকানগুলোতে বেকারি পণ্যের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতাদের উষ্মা প্রকাশ করতে দেখা যাচ্ছে। সব ধরনের পণ্যের দাম বাড়ছে বাজারে।

 

মামুন খাঁন নামে এক নির্ধারিত আয়ের ক্রেতা বলেন, ‘বেতন বাড়ছে না। বাড়তি দাম কীভাবে দেব। খিদে লাগলে রাস্তাঘাটে একটু পাউরুটি খাব। সেখানেও বাড়তি টাকা গুনতে হচ্ছে।’ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে পণ্যের অতিরিক্ত মূল্যনির্ধারনকারী অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে অতিদ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে, কঠিন শাস্তির দাবি জানিয়ে জনসাধারণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন