Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৭ ডাকাত গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৮:৫৩ পিএম

বন্দরে ৭ ডাকাত গ্রেফতার
Swapno

মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশী পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকার অলিম্পিক ইন্ডাষ্ট্র্রিজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার ভোর চারটায় তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস পিপিএম (সেবা) জানান, গ্রেফতারকৃতরা হচ্ছে ডাকাত সর্দার মোঃ মহব্বত হোসেন গাদু (৪০), মোঃ জাহাঙ্গীর (৩৫), মোঃ স্মরন খান (১৯), মোঃ কাউছার হামিদ (২১), 

 

মোঃ নুরনবী মিয়া (২২), মোঃ পাপুল শেখ ওরফে মহির উদ্দিন (২২), শ্রী সুজন চন্দ্র সরকার ওরফে সুজল (১৯)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি গুলি, একটি ওয়ান শুটারগান, দুইটি টর্চলাইট, একটি চাপাতি, দুইটি রামদা, একটি করাত, দুইটি ছুরি, একটি হাতুরি, একটি দা, একটি চেইন, একটি প্লাস, একটি রড এবং বেশ কিছু রশি উদ্ধার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় বাড়ি, গরুবাহী ট্রাক, মালবাহী ট্রাক ও বিভিন্ন মালামালের গুদামে ডাকাতি করে আসছে। ঘটনারদিন তারা কেওঢালা এলাকার মোঃ মোস্তফার বাড়ীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তাদের কয়েকজন মোস্তফার বাড়ীটি রেকি করে এবং ডাকাতির পরিকল্পনা করে। কিন্তু র‌্যাবের অভিযানে তাদের ডাকাতির পরিকল্পনা ভেস্তে যায়।

 

তারা বিগত দশ বছর ধরে গাইবান্ধা, গাজীপুর, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ এলাকায় ডাকাতি করেছে। গ্রেফতারকৃত ডাকাত সর্দার মোঃ মহব্বত হোসেন গাদুর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র ও দস্যুতাসহ দুইটি মামলা রয়েছে। এ বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন