পাগলায় ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতনামা নারী নিহত
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৯:৫০ পিএম
ফতুল্লার পাগলা রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। রোববার দুপুর তিনটার দিকে বটতলা এলাকায় ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী দ্রুততার সাথে রেললাইন ধরে রাস্তা পার হচ্ছিলেন।
এমন সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। এই রিপোর্ট লেখা অবধি নিহতের পরিচয় নির্ণয় করা যায়নি। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।এলডি/জসি


