কুতুবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৯:৫৭ পিএম
ফতুল্লার কুতুবপুরে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার (৫ জুন ) দিবাগত রাত সাড়ে ৪ ঘটিকার সময় সদর উপজেলার পাগলা নন্দলালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম নন্দলালপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রনি ওরফে পেঁচা রনির ছেলে রাহাত (২২), পেঁচা রনির শ্যালক দেলোয়ার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী শান্ত (৩২)।
ফতুল্লা থানা পুলিশের উপ-পরিদর্শক ( এস আই) গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাগলা নন্দলালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। সূত্রে জানাযায়, তারা পাগলা নন্দলালপুর এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।এলডি/জেসি
এ বিষয় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল শেখ দিপু জানান, পাগলা নন্দলালপুর এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী সে যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না। আমরা তাদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে আদালতে পেরন করা হয়েছে।


