Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৫:৫৪ পিএম

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক
Swapno

 

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিরকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।  সোমবার (৬ জুন) ভোরে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

 

গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া হাবীবপুর এলাকার দুলালের ছেলে সোহান (২৩), গোহাট্টা এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে শাওন মিয়া (২৫) এবং কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকার মোমিন ওরফে মোমেন (৩৫)। বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাদেরকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন