Logo
Logo
×

নগরের বাইরে

মোগরাপাড়ায় বৈধ অস্ত্র বহনও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৭:৪৫ পিএম

মোগরাপাড়ায় বৈধ অস্ত্র বহনও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা
Swapno

মোগরাপাড়া ইউনিয়নে আগামী ১৩ দিন বৈধ অস্ত্র নিয়ে চলাচল, ব্যবহার, বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে সোমবার (৬ জুন) এই আদেশ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ। আদেশে বলা হয়, কেউ নির্দেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, এই আদেশ সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনা সমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন