Logo
Logo
×

নগরের বাইরে

জেলা স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৫:০১ পিএম

জেলা স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Swapno

বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাতের হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 মঙ্গলবার (৭ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় রেন্ট-এ কার স্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে রেন্ট-এ কার স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে মহাসড়কের ডাচ্ বাংলা টার্নিং পয়েন্টে গিয়ে শেষ। 

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি-জামাতের এহেন কার্মকান্ডের জন্য নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এ ঘটনার জন্য বিএনপি-জামাতের নেতৃবৃন্দকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য হুশিয়ারী দেয়া হয়।

 

 নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী জহিরুল হকের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকন। 

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ঢাকা কলেজের সাবেক ভিপি সগির আহমেদ সগির, আবু বক্কর সিদ্দিকী বাবু আরজু খান, কাজী ওয়াসিম, হাজী জাকির হোসেন, আবু তালেব শ্যামল, খোকন ভান্ডারী, মোফাজ্জল হোসেন চুন্নু

 

 আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুস সামাদ বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম বাবু, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা আহমেদ আজিজ, জাকির হোসেন 

 

শাহজাহান, মোশারফ হোসেন, নুরুল আমিন রুহুল, নাজমুল, মিজান, আরিফুল ইসলাম রাজীব, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ, সন্মান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ও রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাকিলসহ প্রমূখ।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন