Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৬:৪৩ পিএম

রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে প্রবাসীর মৃত্যু
Swapno

রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় জহির নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন বিদেশ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 

 

নিহত জহির খান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মুসলিম খানের ছেলে। আহতরা হলেন, নিহত জহিরের শ্যালক কাদির, প্রাইভেটকার চালক রুবেল পিতা অজ্ঞাত, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পূর্ব চর কৃষ্ণপুর এলাকার অলি মিয়ার ছেলে বিদেশযাত্রী জাহাঙ্গীর ও তার শ্যালক একই উপজেলার আলনী বাজার এলাকার মুক্তারের ছেলে মিঠু।

 

 নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারে জহির নামে একজন সৌদিআরবগামী যাত্রী ও জাহাঙ্গীর নামে আরও একজন ওমানের যাত্রী ছিলেন। তারা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় পথিমধ্যে ট্রাক প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান জহির। 

 

এসময় নিহত জহিরের শ্যালক কাদির, প্রাইভেটকার চালক রুবেল, বিদেশযাত্রী জাহাঙ্গীর ও তার শ্যাল মিঠু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। 

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের সার্জেন্ট মজিবুর জানান, মঙ্গলবার দুপুরে টেংরারটেক লিচু ফ্যাক্টরি সামনে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে প্রাইভেটকার ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জহির নামের এক বিদেশ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরো ৪ জন আহত হয়েছেন। পিছনে থাকা ট্রাকটি আটক করা হলেও ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন