Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বাবু হত্যায় নারী রিমাণ্ডে

Icon

কোর্ট রিপোর্টার

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৭:২৪ পিএম

বন্দরে বাবু হত্যায় নারী রিমাণ্ডে
Swapno

বন্দরে পুকুরে লাফিয়ে পড়ে নিলয় আহম্মেদ বাবু নামে এক যুবক নিহতের ঘটনায় হাসিনা বেগম নামে এক নারীকে এক দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেন। 

 

এর আগে মামলার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ আসামীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ওই আদেশ দেন। রিমান্ডকৃত হাসিনা ব্গেম বন্দর নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মো. আরশাদের মেয়ে এবং মনিরের স্ত্রী।

 

 রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘হত্যা মামলায় হাজতী আসামী হাসিনা বেগম নামে এক নারীকে এক দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

’ পুলিশের এই কর্মকর্তা মামলার বরাত দিয়ে জানান, হাসিনা বেগমের সঙ্গে পূর্বশত্রুতার জেরে নিহত বাবু’র বিরোধ চলছিলো। এতে করে হাসিনা বেগম কিছুদিন পূর্বে বাবু’র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। যার তদন্তভার নেয় বন্দর ফাঁড়ি এস আই রওশন ফেরদৌস। 

 

পরে এ ঘটনার মিমাংসার জন্য নাসিক’র ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা দায়িত্ব নেন। পরে নিহত বাবুকে কাউন্সিলর অফিসে ডাকা হলেও তিনি সেখানে উপস্থিত হননি। পরবর্তীতে কাউন্সিলর আশার হুকুমে গত ৩০ এপ্রিল রাতে সাড়ে দশটায় উল্লেখিত আসামিরা বাবুকে বাড়ি থেকে উঠিয়ে নিতে চায়।

 

 এতে করে বাবু দৌড়ে পালাতে চাইলে বাগবাড়ি এলাকার একটি পরিত্যক্ত ডোবায় পড়ে যায়। পরে তার মৃত্যু নিশ্চিত করতে আসামীরা ইট-পাটকেল নিক্ষেপ করে চলে যায়। তিনি আরও জানান, নিখোঁজ বাবুর মা লিলি বেগম গত ২ রা মে থানায় নিখোঁজ জিডি এন্টি করেন।

 

 ৪দিন পর বুধবার বিকালে ডোবায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এবং অভিযোগকারি হাসিনা সহ দুইজনকে আটক করে নিয়ে যান।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন