Logo
Logo
×

নগরের বাইরে

সৌদিয়া পরিবহনে ইয়াবার চালান উদ্ধার, গ্রেপ্তার ১

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৮:২১ পিএম

সৌদিয়া পরিবহনে ইয়াবার  চালান উদ্ধার, গ্রেপ্তার ১
Swapno

সোনারগাঁয়ে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার সামনে সোমবার রাত পৌনে ১২টায় তাকে আটক করা হয়।

 

 গ্রেফতারকৃত হলেন-মো. আরিফ (২৫)। সে কক্সবাজারের টেকনাফ সদর থানার পশ্চিম গোদারবিল এলাকার মো. আলীর ছেলে। পুলিশ জানান, মেঘনা টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহন নামের একটি বাসে অভিযান পরিচালনা করে ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

 সে বাসের মধ্যে করে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার দিকে আসছিলেন। এ ব্যাপারে অভিযানে নেতৃত্বে থাকা নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন  জানান, আসামী মো. আরিফের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ আদালতে প্রেরণ করা হবে।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন