রূপগঞ্জ থানার মাদক মামলায় দুই যুবককে পৃথকভাবে কারাদন্ড ও জরিমানা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জুন) দুপুরে আদালতের জ্যেষ্ঠ বিচারক কাউসার আলমের আদালত তাদের অনুপস্থিতিতে জরিমানা ও কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকার নিরু মিয়ার ছেলে সুজন (২৩) ও একই এলাকার মৃত. আজমত আলীর ছেলে মোমেন (২৬)। আদালত সূত্র জানায়, সাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে সুজনকে ১ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৪ মাসের সশ্রম কারাদন্ড এবং মোমেনকে ৬ মাসের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
আদালতের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (ব্যক্তিগত সহকারি) সাইফুল মীর এর সত্যতা নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে সাইফুল মীর জানান, ‘২০১২ সালের ১০মার্চ রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকার নগর ব্রীজ এর উপর হইতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত তাদেরকে ওই সাঁজা প্রদান করেন। তারা দুজনে পলাতক রয়েছেন।’ এমই/জেসি


