Logo
Logo
×

নগরের বাইরে

ক্লাস ফাঁকি দিয়ে লেকে ঘুরাঘুরি, শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পাঠালেন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২২, ১১:২৭ পিএম

ক্লাস ফাঁকি দিয়ে লেকে ঘুরাঘুরি, শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পাঠালেন
Swapno

 

সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে আসা শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পাঠালেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মশিউর রহমানের নেতৃত্বে লেকের ভাংগার পুল থেকে নাভানা সিটি অংশ পর্যন্ত সচেতনমূলক এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান মানিক, পরিদর্শক অপারেশন আবু বক্কর সিদ্দিক। ওসি মশিউর রহমান বলেন , স্কুল কলেজের ইউনিফর্ম পরিহিত যেসকল শিক্ষার্থীদের ঘুরাঘুরি করতে দেখি তাদেরকে ডেকে এনে কলেজের সময় ক্লাস ফাঁকি দিয়ে লেকে ঘুরাঘুরি করতে নিষেধ করি। ঘুরতে হলে বিকেলে পরিবারের লোকজন নিয়ে সাধারণ পোষাকে আসতে বলি। যেসকল শিক্ষার্থীদের চুলের বাহারি কাটিং দেখতে পাই তাদেরকে সেলুনে গিয়ে সেগুলো কেটে ফেলতে বলি ।

 

 তিনি আরো বলেন, ভবিষ্যতে যদি আবারও তাদেরকে স্কুল কলেজের সময়ে লেকে ঘুরাঘুরি করতে দেখি তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা   হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের কলেজের সময় শেষ হয়ে যাওয়ায় বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় ওসি মশিউর রহমান।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন