Logo
Logo
×

নগরের বাইরে

শ্রমিকলীগ নেতা সাদ্দামকে মানিক সরকারের শুভেচ্ছা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৬:৩০ পিএম

শ্রমিকলীগ নেতা সাদ্দামকে মানিক সরকারের শুভেচ্ছা
Swapno

 

নবগঠিত জাতীয় শ্রমিক লীগ সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ পাওয়ায় মো. সাদ্দাম হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবলীগ নেতা মো. মানিক সরকার। 

 

এক শুভেচ্ছা বার্তায় মানিক সরকার বলেন, একজন রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন নেতাকে তার প্রাপ্য সম্মান দেয়া হয়েছে। তিনি এই পদের যোগ্যতা রাখেন। তার মত যোগ্য ও ভালো মানুষ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সদস্য সচিব পদ পাওয়ায় আমি অনেক খুশি। 

 

আমি নবগঠিত কমিটির সদস্য সচিব সাদ্দাম হোসেন সহ সকল নেতৃবৃন্দের মঙ্গল কামনা করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবি মানুষকে একত্রিত করতে এ জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেছিলেন। শ্রমের ন্যায্য মজুরী ও শ্রমজীবি মানুষের পক্ষে অধিকার নিয়ে কথা বলার জন্য মানিক সরকার নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের পরামর্শ দেন।

 

 প্রসঙ্গত, জাতীয় শ্রমিক লীগ আদমজী আঞ্চলিক কমিটিতে আব্দুস সামাদ বেপারীকে আহ্বায়ক ও সদস্য সচিব মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে ২৬ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অনুমোদন দেয়া হয়েছে।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন