জেলা আওয়ামী মটর চালকলীগের বিক্ষোভ মিছিল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৬:৪৩ পিএম
বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাতের হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল ও মানব বন্দন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ মানব বন্দনটি অনুষ্ঠিত হয়। পরে শিমরাইল ট্রাক টার্মিনাল থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু করে মহাসড়কের ডাচ্ বাংলা টার্নিং পয়েন্টে গিয়ে শেষ।বিক্ষোভ মিছিল ও মানব বন্দনে বিএনপি-জামাতের ন্যাক্কারজনক কার্মকান্ডের জন্য নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ নারায়ণগঞ্জ জেলা সভাপতি নুরুজ্জামান জজের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্দনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: ইমরান মনি, সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাসান মামুন, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল,
নারায়ণগঞ্জ জেলা মটর চালক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মন্টু, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মো: বাশার, নায়েব আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মুন্সি, কালাম মুন্সি, আজমীর হোসেন, প্রচার সম্পাদক কালাম, কার্যকরী সদস্য আলী হোসেন,
মহানগর মটর চালক লীগের সাধারণ সম্পাদক সারফিন মাসুম, সহ-সভাপতি জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনসহ প্রমূখ। আওয়ামী মটর চালক লীগ নারায়ণগঞ্জ জেলা সভাপতি নুরুজ্জামান জজ তার বক্তব্যে বলেন, আমার নেত্রীকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে গ্রেফতারের দাবী জানাই।এসএম/জেসি


