Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৯:০৯ পিএম

আড়াইহাজারে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
Swapno

 

আড়াইহাজারে প্রেমে ব্যর্থ হয়ে বিষপানে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার হাইজাদী ইউনিয়নের ছোট শালমদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে প্রেম সংক্রান্ত ঘটনা সে বিষ পান করে আত্মহত্যা করে। নিহত কলেজ ছাত্রের নাম শাহাদাত হোসেন (১৭)। সে ওই গ্রামের শামসুল হকের ছেলে এবং স্থানীয় সুলতানসাদী স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ।

 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে শাহাদাত কীটনাশক জাতীয় ওষুধ সেবন করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঢাকা নেয়ার পথে শাহাদাতের মৃত্যু হয়। প্রেমিকা প্রেম প্রত্যাহার করায় সে বিষ পান করেছিল বলে জানা যায়।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন