Logo
Logo
×

নগরের বাইরে

পানি খাওয়ার কথা বলে গরু চুরির চেষ্টা, নারীসহ আটক ৩

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৯:১৯ পিএম

পানি খাওয়ার কথা বলে গরু চুরির চেষ্টা, নারীসহ আটক ৩
Swapno

রূপগঞ্জে বাড়িতে প্রবেশ করে পানি খাওয়ার কথা বলে অভিনব কায়দায় গরু চুরির চেষ্টাকালে নারীসহ তিন চোর জনতার হাতে আটক হয়েছে। বুধবার (৮ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৯নং সেক্টরের আলমপুরা হাড়ারবাড়ি এলাকার শাওন মিয়ার বাড়িতে ঘটে এ ঘটনা। 

 

আটককৃতরা হলেন- ঢাকার আদম আলীর ছেলে সাদ্দাম (৩৫), শুক্কুর আলীর ছেলে রাসেল (৩৩), একই এলাকার লিমা (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, তারা তিন জন গরু চুরি করতে এসে জনতার হাতে আটক হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

 

 এ বিষয়ে গরুর মালিক শাওন মিয়া রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ বলেন, গরু চোরদের আটক করে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পিকআপসহ তিন গরু চোরকে আটক করা হয়। এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন