Logo
Logo
×

নগরের বাইরে

সস্তাপুর থেকে দুই প্রতারক গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৯:২৩ পিএম

সস্তাপুর থেকে দুই প্রতারক গ্রেফতার
Swapno


ফতুল্লা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ জুন) ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফরিদ (৩২) ও মোঃ সবুজ (৩৬)।

 

আসামীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজেশে নারায়ণগঞ্জের ফতুল্লা ও আশপাশের এলাকায় বিদেশি মুদ্রা ও সাদা কাগজের উপরে নিচে আসল টাকা রেখে সেগুলোকে প্রকৃত টাকার বান্ডেল সাজিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে র‌্যাবের সহযোগিতায় ভিকটিম বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন