Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৭:৪৫ পিএম

বন্দরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

বন্দর এলাকা থেকে ৭০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। বুধবার (৮ জুন) সন্ধ্যায় বন্দর থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

 গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ বনি আমিন (৩৬)। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে আসছিল। 

 

সে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন