সাংবাদিক গিয়াসউদ্দিনের দাফন সম্পন্ন, যুগের চিন্তা পরিবারের শোক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২২, ০৭:৫৪ পিএম
দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি, জাতীয় প্রেসক্লাবের সদস্য, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ চুন্নুর (৭০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের আদমজীর কদমতলী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে আদমজী এম ডব্লিউ কলেজ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু, জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শ্যামল, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক মতিন প্রধান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন উপস্থিত ছিলেন। বাদ জোহর ঢাকা ডিওএইচএস-এ প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
প্রয়াত গিয়াসউদ্দিন আহমেদ দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল ৯ জুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। বাদ আছর সিদ্ধিরগঞ্জস্থ আদমজী এম ডব্লিউ কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে আদমজী কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন আহমেদ চুন্নুর মৃত্যুতে গভীর গভীর শোক জানিয়েছেন যুগের চিন্তার সম্পাদক আবু আল মোরছালীন বাবলা। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন আহমেদ চুন্নুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারন সম্পাদক আমীর হুসাইন স্মিথ গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।এমই/জেসি


