Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পদ্মা সেতু নিয়ে গুজব, গ্রেপ্তার ১

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৮:০৫ পিএম

রূপগঞ্জে পদ্মা সেতু নিয়ে  গুজব, গ্রেপ্তার ১
Swapno

রূপগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে গুজব ছড়ানোর দায়ে নাঈম খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাবিবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম খান ওই এলাকার সুলপিনা গ্রামের নুর ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

 পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডিয়াল নাঈম নামে একটি আইডি থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে স্ট্যাটাস দেওয়া হয়। স্ট্যাটাসটিতে প্রধানমন্ত্রী, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিদের ছবি ব্যবহার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করা হয়েছে।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন