Logo
Logo
×

নগরের বাইরে

আপত্তিকর প্রস্তাব দিয়ে বহিস্কার পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৮:১৭ পিএম

আপত্তিকর প্রস্তাব দিয়ে বহিস্কার পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক
Swapno

স্কুল ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়া অডিও ফাঁস হওয়ায় মাসুদ রানা নামের এক শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়েছে।

 

 নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (৯ জুন) সকালে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদ রানা স্কুলটির গণিত শিক্ষক ছিলেন। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বজেন্দ্রনাথ জানান, অডিও ফাঁস হওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। 

 

পরে স্কুলে জরুরী মিটিংয়ে বসে মাসুদ রানাকে সাময়িক বহিস্কার করা হয়। এতে অডিও ফাঁসের ঘটনায় তদন্ত প্রমানিত হলে তাকে পুরোপুরি ভাবে বহিষ্কার করা হবে। জানা গেছে, গত ৮ জুন বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ছড়িয়ে পড়ে। 

 

এরপর থেকে কুতুবপুর ইউনিয়ন জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ফাঁস হওয়া অডিওতে শিক্ষক মাসুদ রানাকে ওই স্কুলের এক শিক্ষার্থীকে আপত্তিকর প্রস্তাব দিতে শুনা যায়। বৃহস্পতিবার সকালে স্কুলে আসা ছাত্র-ছাত্রীরা প্লে কার্ড হাতে নিয়ে স্কুলের সামনে রাস্তায় শিক্ষকের বহিষ্কার দাবী করে বিক্ষোভ করে।

 

 শিক্ষার্থীদের তোপের মুখে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে মাসুদ রানার দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রেখেছে বিদ্যালয়টির অভিভাবক ও শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, ‘এর আগেও ক্লাসে, কোচিংয়ে ও মোবাইলে অনেককেই কুরুচিপুর্ণ প্রস্তাব দিয়েছেন তিনি।

 

 এ ব্যাপারে স্কুলের এডহক কমিটির সদস্য রেজাউল করিমকে জানিয়েও কোনো লাভ হয়নি। বরং রেজাউল করিমের সাথে সু-সম্পর্কের দোহাই দিয়ে মাসুদ রানা অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন। গতকালের ফাঁস হওয়া অডিও ক্লিপ তারই উদাহরণ। ক্লিপটি প্রকাশ্যে আসার পরে তা ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে রেজাউল করিমসহ অন্যান্যরা।

 

 কিন্তু বৃহস্পতিবার ছাত্র ছাত্রীরা একজোট হয়ে মাসুদ রানার যথাযথ শাস্তিসহ স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনা, অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়। ফলে তড়িঘড়ি করে মাসুদকে সাময়িক বহিস্কার করে ছাত্র ছাত্রীদের ঘরে ফিরে যেতে বলা হয়। এদিকে, অডিও ক্লিপের সত্যতা স্বীকার করে মুঠোফোনে শিক্ষক মাসুদ রানা বলেন, ‘আমি ভুল করে ফেলেছি, খুব চাপে আছি।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন