Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুরে চলছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের চোর-পুলিশ খেলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৮:৩৯ পিএম

কুতুবপুরে চলছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের চোর-পুলিশ খেলা
Swapno

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরপরই নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের কতিপয় অসাধু কর্মকর্তা ও তাদের একটি দালাল সিন্ডিকেটের মাধ্যমে পুনরায় বিপুল পরিমাণ অর্থ নিয়ে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

 

শুধু তাই নয়, দিনের আলোয় সংযোগ বিচ্ছিন্ন করলেও রাতের আঁধারে পুনরায় সংযোগ দিচ্ছেন তিতাসের অসাধু ব্যক্তিরা। অনেকে তাদের এমন কর্মকান্ডকে চোর পুলিশ খেলা মনে করছেন।

 

জানা যায়, গত (১৫ মার্চ) নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের ফতুল্লার জেনারেল ম্যানেজার আতিকুল ইসলামের নেতৃত্বে কুতুবপুর ইউনিয়নের পাগলা প্রাপ্তি সিটি, প্যারাডাইস সিটি, হাবিব বেকারি, পশ্চিম নন্দলালপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় কয়েক শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

 পরবর্তীতে অবৈধ গ্রাহকেরা দালালদের মাধ্যমে তিতাস গ্যাস অফিসে যোগাযোগ করে অসাধু কার্মকর্তাদের মোটা অংকের টাকা ঘুষ দিয়ে পুনরায় সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করছেন।একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, পশ্চিম নন্দলালপুর এলাকায় হাবিব বেকারি, মালোশিয়া ভিলা, হাওলাদার বাড়ি, প্রাপ্তি সিটি থেকে মোটা অংকের টাকা বিনিময়ে তাদের গ্যাস সংযোগ চালাচ্ছেন।

 

 ঘুষের টাকা না দেওয়া অনেকেই আবার চুরি করে নতুন লাইজার ব্যবহার করে সংযোগ চালাচ্ছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এই অভিযানের কি দরকার, একদিকে গ্যাস কেটে নিয়ে যায়, আর অন্যদিক দিয়ে টাকার বিনিময়ে লাইন লাগিয়ে দিচ্ছেন তারাই। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আয়। পকেট ভরছে কতিপয় অসাধু সিন্ডিকেটের।

 

এ বিষয়ে আব্বাস বিন ইজ্জত আলী নামে এক ব্যক্তি বলেন, কিছু গ্যাসের দালাল রয়েছে এলাকাগুলোতে। তাদের ধরা এমন কিছুই নেই যে সম্ভব না। তারা সবই পারে। দালালরা তিতাসের কর্মকর্তাদের যোগসাজশে এই কাজগুলো করে থাকে। 

 

তারা যা পায়, সেখান থেকে একটি মোটা অংকের পারসেন্টিস দেয় তাদেরকে। এই কারণে আমাদের দেশের এই অবস্থা। দিনের বেলায় সংযোগ বিচ্ছিন্ন করে, আবার তারাই রাতের আঁধারে সংযোগ দিয়ে দেয়। এই হচ্ছে তাদের চোর পুলিশ খেলা।

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ফতুল্লার জেনারেল ম্যানেজার আজিম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এখানে নতুন । তবে আমি বিষয়টি খতিয়ে দেখছি , যদি এমন হয় তাহলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন