Logo
Logo
×

নগরের বাইরে

সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন আহমেদের ইন্তেকাল, এনইউজে’র শোক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৮:৫০ পিএম

সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন আহমেদের ইন্তেকাল, এনইউজে’র শোক
Swapno

দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য গিয়াস উদ্দিন আহমেদ (৭০) মৃত্যৃুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ।

 

 শোকবার্তায় মহুমের আত্নার শান্তি কামনা করে শোক সপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে পরিবারের সদস্যরা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে সে জন্য মহান আল্লাহ রাব্বুল আল- আমিনের দরবারে প্রার্থনা করেন। 

 

গিয়াস উদ্দিন আহমেদ ঢাকার ইউনাইটেড হাসপাতালে বৃহস্পতিবার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে -------রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 

 তার প্রথম জানাজা বাদ জোহর ঢাকা ডিওএইচএস-এ অনুষ্ঠিত হয়। বাদ আছর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ে মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ আদমজী কবরস্থানে দাফন করা হয়। 

 

সিদ্ধিরগঞ্জের আদমজীর কদমতলীর বাসিন্দা গিয়াসউদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কয়েক বছর আগে দৈনিক ইত্তেফাক থেকে অবসর নেন। 

 

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ গভীর শোক প্রকাশ করেছেন।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন