কুতুবপুরে বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২২, ০৭:০৮ পিএম
মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কর্তৃক। অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন হাওলাদারের উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের তৌহিদী জনতা। শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পর নয়ামাটি মুসলিম পাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুতুবপুরের শাহীবাজার, নুরবাগ, চিতাশালসহ বিভিন্ন এলাকা প্রদর্শন করে নয়ামাটি এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে মুসুল্লিরা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবী জানান। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল।
এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।এমই/জেসি


