Logo
Logo
×

নগরের বাইরে

যুবদল নেতা রশু গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৭:৩৮ পিএম

যুবদল নেতা রশু গ্রেফতার
Swapno

মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা রশিদুর রহমান রশুকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার (১০ জুন) রাতে শহরের মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 গ্রেফতার রশিদুর বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ভাগ্নে। তৈমূর আলম বলেন, রাতে বাসার কাছ থেকে পুলিশ তার ভাগ্নেকে ধরে নিয়ে গেছে। 

 

কী কারণে তাকে তুলে নেওয়া হয়েছে, তা তাদের জানা নেই। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, গ্রেফতার রশিদুর নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন