সিদ্ধিরগঞ্জ থেকে মোঃ জামাল (৪১) নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জুন) রাতে চিটাগাংরোডের শিমরাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জামাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা, সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের শিমরাইল মোড়ে ফলের দোকান থেকে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ । উক্ত ঘটনায় ৫ জনকে আসামী করে পুলিশ বাদি হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাকী আসামিরা হলেন, সাদ্দাম (৩০), মোঃ সোহাগ (৩৫), ইসমাইল(৪০) এবং রিপন ওরফে মুরগী রিপন (৪৩)।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এরা একটি চাঁদাবাজ চক্র এর আগেও আমরা তাকে গ্রেপ্তার করেছি। কিন্তু তারা ভালো হয় নেই। জামিনে বের হয়ে শিমরাল মোড়ে ফের চাঁদাবাজি শুরু করেছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি।এমই/জেসি


