Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীসহ চার মাদক কারবারী আটক

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৮:২৫ পিএম

সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীসহ চার মাদক কারবারী আটক
Swapno

 

গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পৃথক দুটি অভিযানে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মোঃ শামীম শাহ (৩১), মোঃ মঞ্জুর হোসেন (৪০), মোঃ ইউসুফ আলী (৫৫) এবং মোছা. নারগিছ আক্তার (২৮) আটককৃত ১নং ও ৪নং আসামী দুজন পরষ্পর স্বামী-স্ত্রী।

 

র‌্যাব-১১ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ৫শত ৫০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাজাসহ স্বামী স্ত্রীসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। অপরদিকে, মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫শত বোতল ফেনসিডিল সহ মো. বাবুল (৩৭) ও এরশাদ মিয়া (২৫) কে হাতে নাতে আটক করা হয়।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন