Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে নৈশপ্রহীকে মুখ বেধে পিটিয়ে ফের অটো চুরি, ব্যর্থ পুলিশ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৯:০২ পিএম

আড়াইহাজারে নৈশপ্রহীকে মুখ বেধে পিটিয়ে ফের অটো চুরি, ব্যর্থ পুলিশ
Swapno

আড়াইহাজারে মোতালিব নামে এক নৈশপ্রহীকে মুখ ও হাত-পা বেধে ছুরি ঠেকিয়ে পিটিয়ে ফের চারটি (ব্যাটারি) চালিত অটো রিকশা চুরির ঘটনা ঘটেছে। আড়াইহাজার পৌরসভাধীন স্থানীয় তোরকুনিপাড়া এলাকায় গত শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

 

 আহত প্রহরী মোতালিবকে উদ্ধার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার কাছে থাকা ৪ হাজার টাকাও লুট করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। 

 

নৈশপ্রহরী মোতালিব বলেন, গভীর রাতে বেশ কিছু দুর্বৃত্ত অটো গ্রেরেজে সিঁদ কেটে প্রবেশ করে। পরে তারা তার মুখ ও হাত-পা বেধে ফেলে। এক পর্যায়ে তার পড়নের লুঙ্গি ছিড়ে মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। 

 

এতে তিনি চিৎকার বা ডাকাডাকি করতে পারেনি। পরে তাকে ছুরি ধরে গ্রেরেজে থাকা চারটি অটো নিয়ে চোরের দল পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত জাকিরের স্ত্রী আফিয়া বেগম বলেন, দেড় লাখ টাকা ঋণ নিয়ে অটো রিকশা কিনেছি। এখন এটি চুরি হয়ে গেছে। সংসারের একমাত্র উর্পাজনের মাধ্যমটি চুরি হয়ে গেলো। আমার সংসার চালামো কিভাবে। সন্তানের লেখাপড়া করামো কিভাবে।

 


জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় চলাচল করছে পরিবেশ বান্ধব প্রায় বিশ পঞ্চাশ হাজারের মতো (ব্যাটারি) চালিত অটো রিকশা। স্থানীয় অনেক পাওয়ারলুম বন্ধ থাকায় অনেক শ্রমিকই কোন উপায় না পেয়ে অটো চালিয়ে তাদের সংসার পরিচালনা করছেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এর মধ্যে দেখা দিয়ে অটো চুরির হিড়িক।

 

 অনেক পরিবারের উর্পাজনের একমাত্র মাধ্যম অটো রিকশাটি চুরির ঘটনা ঘটছে। দুইদিনের ব্যবধানে ৭টি অটো চুরির ঘটনা ঘটেছে। এতে উপজেলা জুড়ে অটো চালকদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে আতংক। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি নিয়তই ঘটছে মটরবাইক চুরির ঘটনা। 

 

পুলিশ চুরির ঘটনা নিয়ন্ত্রন করতে পারছে না। সর্বশেষ উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনের রাস্তার পাশে পাকিং করে রাখা দিনেদুপুরে একটি বাইক চুরির ঘটনা ঘটেছে। বাইকের মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার আপন ভাগিনা সেলিম মিয়ার।

 

 ভুক্তভোগী অনেকেই অভিযোগ করেন, অটো কিংবা বাইক প্রতি নিয়তই চুরির ঘটনা ঘটছে। কিন্তু থানায় অভিযোগ করা হলে কোন লাভ হচ্ছে না। দুইদিনের ব্যবধানে ৭টি অটো চুরির ঘটনা ঘটেছে। পুলিশ কিছুই করতে পারছে না।

 

 এর আগে ৭ জুন দিবাগত রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী এলাকা থেকে এক রাতে ৪টি অটো চুরির ঘটনা ঘটেছিল। দুইদিনের ব্যবধানে ৭টি অটো চুরির ঘটনা ঘটেছে।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন