Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে সাবেক এমপি কন্যার উপর হামলার ঘটনায় মামলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৯:১৩ পিএম

সোনারগাঁয়ে সাবেক এমপি কন্যার উপর হামলার ঘটনায় মামলা
Swapno

 

১৫ লাখ টাকা চাঁদার দাবিতে সোনারগাঁয়ের সাবেক এমপি কন্যা রাজিয়া সুলতানা রত্নাকে হত্যার চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ঘ অঞ্চল আদালতে সোনারগাঁয়ে সাবেক এমপি এ এস এম সোলায়মান এর কন্যা রাজিয়া সুলতানা রত্না এ মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১৭১/২০২২।

 

মামলার আসামিরা হলেন, সোনারগাঁ উপজেলা বাড়ি মজলিস এলাকার ভান্ডারী ছেলে সোহেল ভান্ডারী, আমজাদ হোসেনের ছেলে তোফাজ্জল, মনোহরণ মিয়ার ছেলে সুজন, আব্দুল বাতেনের মেয়ে শাহিনা পারভীন, ছেলে জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন খোকন ও তার স্ত্রী সাহারা বানু। মামলার অভিযোগ থেকে জানা যায় বিগত ৪/৬/২০০৬ইং থেকে রাজিয়া সুলতানা রত্না সোনারগাঁয়ের রহমত মেনশন রত্নদ্বীপ ফ্যাশন জোন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। পওে সেখান থেকে ৩০/০৬/২০১৩ ইং বাড়ী মজলিশ মৌজার মনির ভবনের নিচতলায় ২হাজার ৫শত বর্গফুট ভাড়া নিয়ে সেখানে মেসাস রত্নাদ্বীপ বিউটি পার্লার নামে একটি প্রতিষ্ঠানের পরিচালনা করে আসছিলো।

 

কিন্তু বিবাদীরা দীর্ঘ তিন বছর যাবত রাজিয়া সুলতানা রত্নার নিকট জোরপূর্বক পেশী শক্তি প্রয়োগ করে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করতে থাকে। এর পরিপ্রেক্ষিতে গত ২৪/০১/২২ ইং তারিখে বিবাদীরা রাজিয়া সুলতানা রত্নার প্রতিষ্ঠান ভাঙচুর করেন। এবং গত ২১/০২/২২ইং তারিখে প্রতিষ্ঠানের হলরুমে রাজিয়া সুলতানা রত্নার পিতা সাবেক এমপি মরহুম এ.এস.এম সোলায়মান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে বিবাদীরা অনাধিকার প্রবেশ করিয়া পুনরায় ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। রাজিয়া সুলতানা রত্না টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ভান্ডারী ও তোফাজ্জলের নির্দেশে সুজন ও সাহারা বানুর হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রাজিয়া সুলতানা রত্নার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

 

এসময় সুজনের হাতে থাকা অবৈধ পিস্তলের ডাট দিয়ে রত্নার মাথায় আঘাত করে তারা রক্তাক্ত জখম করে এবং তাদের দাবিকৃত চাঁদার ১৫ লক্ষ টাকা না দিলে তাকে মেরে লাশ গুম করার হুমকি প্রদান করে চলে যান। মামলার বাদী রাজিয়া সুলতানা রত্না বলেন, ১৯৭৯ সালের ১৮ই ফেব্রুয়ারি আমার বাবা এ.এস. এম সোলায়মান গণফ্রন্ট থেকে সোনারগাঁয়ের এমপি নির্বাচিত হন।

 

তিনি মারা যাওয়ার পর ৩০/০৬/১৩ ইং থেকে মোরগাপাড়া এলাকার রত্নদ্বীপ জোন ও মেসার্স রত্নদ্বীপ বিউটি পালার নামে আমি একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলাম। কিন্তু বিবাদীরা দীর্ঘ তিন বছর যাবত আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। এবং আমার নিকট জোরপূর্বক পেশিশক্তি খাটিয়ে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে হামলা করছে । আমি তাদের এই ১৫লক্ষ টাকা চাঁদা না দিলে তারা আমাকে মেরে লাশ গুম করার হুমকি-ধামকি প্রদান করছে । এ বিষয়ে আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন