ফতুল্লায় ক্যামিকেলসহ কভার্ড ভ্যান চুরি
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২২, ০৯:৫৫ পিএম
ফতুল্লার পাগলা থেকে ক্যামিকেল (গাম) বোঝাই ড্রাম সহ কভার্ড ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। চুরি যাওয়ার নয়দিন পর কভার ভ্যানের মালিক ফতুল্লা মডেল থানার পাগলা পশ্চিম নয়ামাটির লাল মিয়ার পুত্র মোঃ ইউসুফ বাদী হয়ে বৃহস্পতিবার (৯ জুন) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্য করা হয়,বাদীর বোনের স্বামী ফতুল্লার কোতালেরবাগ এলাকার মোঃ সাজুর মালিলানাধীন ডায়না কভারভ্যান( ঢাকা মেট্রো ম ৫৪-০৭৪৭)টির চালক হিসাবে চালিয়ে জীবিকা নির্বাহ করিয়া আসিতেছিলো। এরই ধারাবাহিকতায় মে মাসের ৩১ তারিখ রাত নয়টার দিকে ফতুল্লার সস্তাপুরস্থ খোরশেদের গোডাউন হতে ৬২ ড্রাম(৩১০০ কেজি)ক্যামিকেল (গাম) নারায়নগঞ্জে জেলার সোনারগাঁও থানার মেঘনা পাম্প এন্ড পেপার মিলস্ লিঃ (টিস্যু) পৌছাইয়া দেওয়ার ভাড়ার চুক্তি করে।
সে মোতাবেক তখন গাম ভর্তি ড্রামগুলো তুলি কভারভ্যানে। কিন্ত রাত হয়ে যাওয়ায় মেঘনা পাম্প এন্ড পেপার মিলস্ লিঃ (টিস্যু) কর্তৃপক্ষ রাতে ড্রাম গ্রহণে অস্বীকৃতির জানিয়ে সকালে তা পৌছে দেওয়ার কথা বলে। ফলে ড্রাম বোঝাই কভারভ্যানটি রাত ১০টার দিকে বাদীর বাড়ী নয়ামাটিস্থ নির্ঝর গার্মেন্টস এর সামনে তালাবদ্ধ করে পার্শ্ববর্তী বাদীর বাসায় ঘুমাতে যায়।
পরদিন(১ মে) ভোর ৫ টার দিকে বাদী নির্ঝর গার্মেন্টসের সামনে এসে দেখতে পায় যথার্থ স্থানে দেখতে পায় কভারভ্যানটি নেই। ধারনা করা হচ্ছে রাত দশটার পর থেকে ভোর ৫ টার মধ্যে অজ্ঞাত চোরেরা কভার ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, চুরি যাওয়া কভারভ্যানটি উদ্ধার সহ চুরির সাথে জড়িতদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।এমই/জেসি


