ফতুল্লায় গাঁজা সহ দুই যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার চানমারী মাউড়া পট্টির রাজ্জাক মিয়ার বাড়ীর ভিতর মৃত জাহাঙ্গীর মেল্লার পুত্র মোঃ সজিব (২৯ ) ও একই থানার তল্লা চেয়ারম্যান বাড়ীর মৃত গোলাম আহম্মদের পুত্র গোলাম রাহাত ফয়সাল (২৮)।
বৃহস্পতিবার (৯ জুন) রাতে তাদেরকে ফতুল্লা থানার চানমারী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ২ শত ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোাহাগ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে চানমারী বস্তি এলাকায় অভিযান চালিয়ে গোলাম রাহাত ফয়সাল ও সজিব কে গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে ২ শত ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতেদর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।এমই/জেসি


