বন্দরে অসুস্থ আ’লীগ নেতার বাসায় খোঁজ নিলেন আবদুল হাই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ জুন ২০২২, ০৫:২৯ পিএম
আওয়ামী লীগের বর্ষীয়াণ নেতা ও বন্দর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ফজল করিমের শারীরিক খোঁজ খবর নিতে তার বাড়িতে ছুটে গেলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই।
শনিবার দুপুরে বন্দর ইউনিয়নের বিবিজোড়া এলাকায় ফজল করিমের বাড়িতে গিয়ে আব্দুল হাই তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আবদুল হাই আওয়ামী লীগ নেতা ফজল করিমের আরোগ্য কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং সবসময় এই নেতা ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য হাজী আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ সদর আ’লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক আজিজ ও আক্তার হোসেন বিএ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান, ইসতিয়াক উদ্দিন জারজিস, সাবেক সোনাকান্দা ইউনিয়ন আ’লীগ নেতা মো. শাহজাহান,
ফজল করিমের বড় ছেলে বদরুজ্জামান বাদল, বন্দর ইউনিয়ন ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক জাকির হোসন পনির, কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা মেহেদী হাসান সোহেল, মো. সেলিম, বন্দর ইউনিয়ন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সোহাগ, ওয়ার্ড আ'লীগ নেতা শাহিন সরকার,
আবু হোসেন, আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ, মো. শাহিন, আক্তার হোসেন, মাসুদ কবির, আলী আহম্মেদ, দেলোয়ার হোসেন ডলার, জুয়েল মিয়া, এম এইচ মুন্না, মশিউর রহমান জনি, মো. শামিম, শাহাবুদ্দিন প্রমূখ।এসএম/জেসি


